ঢাকাThursday , 15 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শোক দিবসে ‘আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে’ দোয়া ও মিলাদ মাহফিল

admin
August 15, 2019 11:24 pm
Link Copied!

রাকিবুল ইসলাম : বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আদর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের যৌথ উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১২ টায় আদর মাদকাসক্তি নিরাময় ও পরামর্শ কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আদর এর পরিচালক কাজী আকতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. হাশেম আলী। বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা মাদক দ্রব্য ইন্সúেক্টার তাজুল ইসলাম, সাব ইন্সúেক্টার বিজয় কুমার, আদর মাদকাসক্তি নিরাময় ও পরামর্শ কেন্দ্রে এর কাউন্সিলার মোস্তফা কামাল সোহাগ, সদস্য মো. মকবুল হোসেন, সৌভিক কুশল, সাব্বির, ও গোপাল চন্দ্র প্রমুখ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মো. কাইয়ুম ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।