শামছুজ্জামান আকাশ ব্রহ্মরাজপুর: সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধুলিহরে পৃথকভাবে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকে বিন¤্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। ব্রহ্মরাজপুর এনবিবিকে আল মদিনা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাও. এবিএম হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানে সকাল ৮টায় অর্ধনমিত পতাকা উত্তোলন কুরআন তেলোয়াত, হামদনাত, আলোচনা ও কাঙ্গাল ভোজের মধ্যে দিয়ে শোক দিবস পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে সকাল ৭টায় জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা হয়। সেই সাথে শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের হলরুমে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শোক দিবস পালিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। ব্রহ্মরাজপুর ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে শোক দিবস উপলক্ষে বিকালে মেল্লেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিলিপ কুমার মল্লিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন হোসেন, লুৎফর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ. কুদ্দুস। এদিকে ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে বিদ্যালয়ে সকাল ৮টায় পতাকা উত্তোলন, শিক্ষার্থীদের রচনা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।
