স্টাফ রিপোর্টার: মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া অনুষ্ঠান ও খাদ্য বিতরণের মধ্যে দিয়ে দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে সাতক্ষীরা পৌর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকালে পৌর ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি কাউন্সিলর শেখ জাহাঙ্গির হোসেন কালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রেজাউল করিমের পরিচালনায় আলোচনা ও খাদ্য বিতরণে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আ’লীগের সভাপতি এম মুনছুর আহম্মেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর ৭নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুবনেতা ফজলুর রহমান ঢালীসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
