জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস/২০১৯ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসনের সরকারী কর্মসূচীর পাশাপাশি জেলা পুলিশ সাতক্ষীরা পৃথকভাবে বর্ণাঢ্য র্যালীসহ অন্যান্য কর্মসূচী পালন করে। ১৫ আগস্ট সকাল ৯টায় জলা প্রশাসন, সাতক্ষীরার কার্যালয়ের সামনে হতে জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বৃন্দসহ সকল স্তরের পুলিশ সদস্যের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোক র্যালি করা হয়। তাছাড়া জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেডে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সকল কর্মসূচীতে জনাব মোহাম্মদ ইলতুৎ মিশ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, জনাব মো. মীর্জা সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব মো. জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), সাতক্ষীরাসহ পুলিশের সকল স্তরের সদস্য উপস্থিত ছিল। এছাড়া জেলার অন্যান্য সকল থানার অফিসার ইন-চার্জগণ পৃথক পৃথক কর্মসূচী পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি
