ঢাকাThursday , 15 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদের উদ্যোগে শোক দিবস পালিত

admin
August 15, 2019 10:45 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপন ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদ হলরুমে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ, সাতক্ষীরা এন এস আই এর নবাগত উপ-পরিচালক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শওকত হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, জেলা পরিষদ সদস্য মো. আল ফেরদাউস আলফা, মহিতুর রহমান, আসাদুর রহমান সেলিম, অ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস এম আশিকুর রহমান প্রমুখ। এর আগে জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এছাড়া বাদ যোহর বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া এবং খাদ্য বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।