সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে সাজাপ্রাপ্ত এক আসামিসহ মারপিটের একটি মামলায় ১০ আসামিকে গ্রেফতার করেছে থানাপুলিশ।
থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, বুধবার (১৪ আগস্ট) দুপুরে এসআই পিযুষ কাšিত্ম ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে জামালনগর গ্রামের আব্দুর রশিদ গাজীর ছেলে সিআর-১৮৩/১৩ নং মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক গাজী কে গোয়ালডাঙ্গা বাজার থেকে গ্রেফতার করেন।
এছাড়া মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে এসআই মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আশাশুনি থানার গোদাড়া গ্রামে মৃত ছাত্তার গাজীর ছেলে আশাশুনি থানার ১৫(৮)/১৯ নং নিয়মিত মামলার বাদী নজরুল ইসলামের বাড়ি থেকে মারপিটের একটি ঘটনায় ১০ জন আসামিকে গ্রেফতার করেন।
আসামিরা হলেন কালীগঞ্জ থানার তেঁতুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলী মোড়লের ছেলে সোহরাব মোড়ল, মৃত সোনাই কারিকরের ছেলে রবিউল ইসলাম, দেবহাটা থানার সখিপুর গ্রামের ঈমান আলী গাজীর ছেলে আল আমিন ও রুহুল আমিন, ইউছুপ আলী গাজীর ছেলে আছাদুল ইসলাম, আবু সাইদ ও আহসানুজ্জামান, মৃত জঙ্গল গাজীর ছেলে আব্দুর রাজ্জাক, উত্তর কুলিয়া গ্রামের আকছেদ আলী মোল্যার ছেলে শরিফুল ও পারুলিয়া গ্রামের আব্দুল আজিম গাজীর ছেলে শরিফুল ইসলামকে আটক করেন। আসামীদেরকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##
