ঢাকাMonday , 12 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভীমরুলের কামড়ে প্রাণ গেল ৮ বছরের শিশু তৌফিকের

admin
August 12, 2019 11:26 pm
Link Copied!
এম.আর মামুন, বল্লী প্রতিনিধিঃ ভীমরুলের কামড়ে মৃত্যু হয়েছে ৮ বছরের এত শিশুর ।  শনিবার (১০ আগস্ট) রাত ১০ টায় কলারোয়া উপজেলার গোয়ালচাতর গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশুর নাম তৌফিক সে একই গ্রামের মো.বাবলুর রহমানের ছেলে ও গোয়ালচাতর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
নিহত শিশুর পারিবারিক সূত্র জানায়, তৌফিক বাড়ির পাশে  বন্ধুদের সাথে খেলা করছিল। খেলার ফাঁকে তৌফিক বাড়ির পাশে  একটি আম গাছে উঠেছিল। এসময় গাছে থাকা ভীমরুলের চাকে আঘাত লাগলে ভীমরুল দল বেঁধে তৌফিককে আক্রমণ করে। পরে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে  তার শারীরিক অবস্থার অবনতি হলে  সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসার পথে (শনিবার ১০ আগস্ট রাত ১০ টায়) সে মারা যায়।
রবিবার (১১ আগস্ট) সকাল ১১ টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
তৌফিকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।