ঢাকাSaturday , 10 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সাতক্ষীরা সিভিল সার্জন

admin
August 10, 2019 10:59 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শনিবার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের সকল বিভাগ ঘুরে দেখেন এবং সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন ও হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীসহ অন্যান্য রোগীদের খোঁজখবর নেন এবং এ সময় হাসপাতালের সকল ডাক্তারদের ডেঙ্গু রোগীদের প্রতি চিকিৎসা ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ওমর ফারুক চৌধুরী সহ অন্যান্য মেডিকেল অফিসার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।