ঢাকাSaturday , 10 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার বোয়ালিয়ায় দারুস সালাম মসজিদ কমপ্লেক্স ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন

admin
August 10, 2019 10:39 pm
Link Copied!

হাবিবুর রহমান, কলারোয়া, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়ায় মহিলা আদর্শ দাখিল মাদ্রাসার পশ্চিম পাশে বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্স, এতিম খানা, দারুস সালাম ক্যাডেট মাদ্রাসা, ইসলামিক ও সামাজিক গ্রন্থাগার ও বয়স্ক কুরআন শিক্ষা কেন্দ্রের অবকাঠামো নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় বালিয়াডাঙ্গা-সোনাবাড়ীয়া সড়কের বোয়ালিয়া আদর্শ মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন পশ্চিম পাশে ওই প্রতিষ্ঠান সমূহের ভিত্তি প্রস্তর স্থাপন ও সাইনবোর্ড উত্তোলন করেন ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আফজাল হোসেন হাবিল, বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্স ও সংশ্লিষ্ট শাখা প্রতিষ্ঠান সমূহের সভাপতি সেকেন্দার আহমেদ মধুর সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর স্থাপন ও সাইনবোর্ড উত্তোলন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান, কুশখালি দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আনোয়ার এলাহী,সাবেক ইউপি সদস্য মোজাফফর হোসেন, সহকারী আইনজীবী আব্দুর রহমান, প্রতিষ্ঠানের দাতা সদস্য আহমেদ আব্দুল্লাহ সাদিক,প্রভাষক মেজবাহুর রহমান, দাতা সদস্য অহেদ আলী সানা, পরিচালনা পরিষদের সদস্য ডা.মোশাররফ হোসেন, পরিচালনা পরিষদের সদস্য ফারুক হোসেন গাজী, আ.ছাত্তার প্রমুখ ।
এ ব্যাপারে বোয়ালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্স ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠাতা সভাপতি সেকেন্দার আহমেদ মধু জানান, এই প্রতিষ্ঠান সমূহে বর্তমান সময়ে বিভিন্ন সমাজ গর্হিত কাজে লিপ্ত যুব সমাজকে আলোর পথ দেখাবে।তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।