ঢাকাFriday , 9 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সোমবার থেকে শুরু কালিগঞ্জের বালাপোতায় ভোলানাথের আবির্ভাব তিথি!

admin
August 9, 2019 11:07 pm
Link Copied!

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: এ সপ্তাহের সোমবার থেকে কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’র বালাপোতায় বাবা তারকনাথ ধামে উৎসব মুখর পরিবেশে বাবা ভোলানাথের আবির্ভাব তিথি উদ্যাপিত হবে । শ্রী শ্রী বাবা তারকনাথ ধাম মন্দির কমিটির আয়োজনে অশুভ শক্তির সংহারকতা, সত্য সুন্দর শিব বন্দনায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সন্ন্যাসীদের আগমনে এক মহা মিলন মেলায় পরিণত হবে । প্রতি বছরের ন্যায় এবছরও তারকনাথ ধাম মন্দির কমিটির সার্বিক ব্যবস্থাপনায় সকাল থেকে জল দান ও প্রসাদ বিতরণ করবেন মন্দির কমিটি । বালাপোতা বাবা তারকনাথ ধাম পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক দিলীপ কুমার সরকার ও সাধারণ সম্পাদক শিক্ষক সুব্রত সরকার জানান, এবছরও ধামে বাবার মাথায় জল দেওয়ার জন্য সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে লক্ষাধিক সন্ন্যাসী ও ভক্তবৃন্দ সোমবার থেকে এখানে সমবেত হবে । সামনের দিনগুলোতে আরও ব্যাপক মানুষের সমাগম হবে বলে আশা করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।