ঢাকাFriday , 9 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে ৪ দলীয় ঈমান আলী ফুটবল টুর্নামেন্টে’র ফাইনালে চাঁদপুর চ্যাম্পিয়ন

admin
August 9, 2019 11:17 pm
Link Copied!

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি:‘‘মাদককে না বলুন খেলাধুলাকে হ্যাঁ বলুন’’ এই ¯স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জের চাম্পাফুল স্কুল মাঠে ৪ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে চাম্পাফুল যুব কমিটি’র আয়োজনে অনুষ্ঠিত খেলায় চাঁদপুর ফুটবল একাদশ ২ -০ গোলের ব্যবধানে গোঁদাড়া সবুজ সংঘ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রচুর দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন শেখ ইকবাল আলম বাবলু, সহকারী ছিলেন আবু অহিদ বাবলু ও আনিছুর রহমান। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জয় দাশ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ নেওয়াজ, চাম্পাফুল ইউপি সদস্য সাইলুজ্জামান খান, শোভনালী ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন, চাম্পাফুল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, সমাজসেবক কামরুজ্জামান কামু, শহিদুল ইসলাম, মোস্তাক হোসেন,মনিরুল ইসলাম মনি, ইলিয়াস হোসেন, চাম্পাফুল আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক শাকিল, সোহাগ, বাপ্পী সরকার, শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আসাদুল ইসলাম ও আশরাফ হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।