কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ও চন্দনপুর ইউনিয়নে ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মোট ২৭১৯ জন অসহায় গরীব ভি.জি.এফ কার্ড প্রাপ্ত পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ৯ আগস্ট শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সকল ওয়ার্ডের ভি.জি.এফ কার্ড প্রাপ্ত পরিবারের মাঝে এ চাল বিতরণ করা হয়। সোনাবাড়ীয়া ১২৪৬ জন এবং চন্দনপুর ১৪৭৩ জন কার্ড ধারীকে মাথাপিছু ১৫ কেজি হারে চাল বিতরণ হয়। সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান এস এম মনিরুল ও চন্দনপুরের মনিরুল ইসলাম (মনি) এর উপস্থিতিতে সুন্দর সুষ্টু ও শান্তিপূর্র্ন পরিবেশে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,দুই ইউনিয়নের সকল ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য , পুরুষ সদস্যগণ ও সকল ভি.জি.এফ কার্ডধারী ব্যক্তিবর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
