ঢাকাFriday , 9 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আজ প্রচার হবে নাটক “আশার আলো”

admin
August 9, 2019 11:18 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি: আজ শনিবার সকাল সাড়ে ১১ টায় শিশু তোষ নাটক “আশার আলো” বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এক যোগে প্রচার হবে। মো. মুছা করিমের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরার বিভিন্ন স্থানে চিত্রায়িত নাটক “ আশার আলো”। আশিস মুখোপাধ্যায়ের রচনা ও নির্দেশনায় এবং মো. মাহফুজুর রহমানের প্রযোজনায় বন্ধন টেলিমিডিয়া ও শিল্পী সংসদের এক ঝাঁক তরণ-তরুণীরা উক্ত নাটকে অভিনয় করেছেন। শহরের পুরাতন সাতক্ষীরা মুন্সিপাড়ার অ্যাড. সরদার সাইফ এর ছোট ভাই মো. আসিফুল আলম (আসিফ) এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ আশিস মুখোপাধ্যায় ও মুছা করিম স্যারের সাথে কাজ করছি। আমার এ সফলতা উনাদেরই অবদান। এছাড়া এ নাটকে আরো অভিনয় করেছেন, অতুল ঘোষ, মুছা করিম, মালেক গাজী, লিপিকা রাণী, তামান্না, রিমি, অনুজিত মÐল, আরিফুজ্জামান আপন, পপি, রিয়া, ফুল, প্রিন্স, ইব্রাহিম, মনির, সিহাব আরিফ, সাইফুল ও শামীমা প্রমুখ। নাটকটিতে বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতার বিষয়টি ফুটে উঠেছে। উক্ত নাটকটি উপভোগ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।