মাগুরা, তালা প্রতিনিধি: আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে তালার মাগুরা ইউনিয়নের বিভিন্ন কামারশালায় ব্যস্ত সময় পার করছে কামাল শিল্পীরা। সারা বছর এ অঞ্চলের কামারপাড়া গুলোতে কাজের তেমন চাপ থাকে না। তবে কোরবানির ঈদ এলেই এসব জায়গায় বেড়ে যায় ব্যস্ততা। দিন-রাত টুং-টাং শব্দে মুখর ইউনিয়নের মাগুরা, বলরামপুর, পার্শ্ববর্তী জালালপুর, খলিষখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থান। গ্রাহকদের চাহিদা অনুযায়ী তারা তৈরি করছেন কাতারি বা কোপা, জবাই ছুরি, ছেলা ছুরি, বটি, দাউ, কুরুলসহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম মেরামত এবং ধার দেওয়ার কাজ। ক্রেতারা জানান- ‘লোহা কায়লার দাম বেশি হওয়ার কারণ দেখিয়ে কোপা-ছুরিসহ জিনিসের দাম বেশি চাচ্ছেন। তবে প্রয়োজন মেটাতে কিনতে হচ্ছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
