ঢাকাThursday , 8 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা

admin
August 8, 2019 9:31 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারনা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই প্রচারনা অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আর.কে.বাপ্পার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লিগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, দেবহাটা থানার এসআই হেকমত আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার দাশ, প্রধান শিক্ষক খায়রুল আমল, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল কালাম, দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, কার্যনির্বাহী সদস্য এমএ মামুন, অধ্যাপক ইয়াসিন আলী, মোসলেম আলী, সহযোগী সদস্য আরিফুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে নিজেদের সচেতন হওয়ার আহŸান জানিয়ে বলেন, এডিস মশা যাতে বিস্তার লাভ করতে না পারে সেজন্য সকলকে উদ্যোগী হতে হবে। ও সি এ ধরনের আয়োজন করার জন্য দেবহাটা প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকার ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে চলেছে। তিনি মাদক, সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেবহাটা গড়তে সবাইকে সজাগ থাকার আহŸান জানিয়ে কোথাও কোন অপরাধের ঘটনা ঘটলে তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানান। এসময় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেবহাটা প্রেসক্লাবের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও পোস্টার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।