ঢাকাThursday , 8 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

admin
August 8, 2019 9:30 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ও সি বিপ্লব কুমার সাহার নির্দেশনা মোতাবেক এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে বুধবার রাত ১১ টার দিকে দক্ষিন পারুলিয়া গ্রামের সরদার ব্রিকসের সামনে থেকে দেবহাটা উপজেলার খলিশাখালী গ্রামের হামিদ গাজীর ছেলে মোবারক ইসলাম গাজী (৩০) কে ৪৬ পিচ ইয়াবাসহ আটক করে। এসময় আশাশুনি উপজেলার বাশিরামপুর গ্রামের পিয়ার আলী সরদারের ছেলে আব্দুল মজিদ পালিয়ে যায়। পরবর্তীতে মোবারকের স্বীকারোক্তি মোতাবেক মজিদকে মামলার তদন্ত কারী কর্মকর্তা দেবহাটা থানার এসআই হেকমত আলী গ্রেফতার করেন। এ ব্যাপারে এসআই হাসানুজ্জামান বাদী হয়ে ২০০৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং- ০৪। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ও সি বিপ্লব কুমার সাহা মামলার বিষয়টি স্বীকার করে জানান, মাদকের সাথে যারা জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা। দেবহাটাকে মাদকমুক্ত করতে থানা পুলিশ কাজ করে যাচ্ছে। মাদকের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।