ঢাকাThursday , 8 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা সরকারী কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রতিযোগীতা

admin
August 8, 2019 9:37 pm
Link Copied!

তালা প্রতিনিধি: তালা সরকারী কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ৮ আগস্ট সকালে অধ্যক্ষ প্রোফেসর মনি মোহন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মফিজউদ্দিন। প্রভাষক লিপীয়া খাতুনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, প্রোফেসর মো. হুমায়ন কবির, সহকারী অধ্যাপক জয়দেব কুমার ঘোষ, প্রভাষক মনজিৎ মন্ডল, প্রভাষক আব্দুল গাপ্ফার, প্রভাষক শামীম হোসেন, প্রভাষক সেলিম রেজা সিদ্দিকী প্রমুখ। এ সময় বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক রচনা প্রতিযোগী , ৭ মার্চের ভাষণ প্রতিযোগীতা , মুক্তিযুদ্ধ ভিত্তিক কবিতা আবৃতি, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর জীবনীর উপর কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মফিজউদ্দিন যুদ্ধকালীন গল্প উপস্থাপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।