ঢাকাThursday , 8 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুয়েট স্কুলের শিক্ষক দেব প্রসাদ সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা নির্বাচিত

admin
August 8, 2019 9:32 pm
Link Copied!

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি. ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হিসাবে সপ্তাহের সেরা কন্টেন্ট হিসাবে কুয়েট স্কুলের সহকারী শিক্ষক দেব প্রসাদ মন্ডল নির্বাচিত হয়েছেন। ডিজিটাল শিক্ষাদান পদ্ধতি উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের ‘‘শিক্ষক বাতায়ন’’ এর আয়োজনে দেশব্যাপী বিভিন্ন স্কুল পর্যায়ে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষকদের মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে শ্রেণি কক্ষে আইসিটি শিক্ষা দিয়ে আসছে। এ লক্ষে দেশব্যাপী ‘‘শিক্ষক বাতায়ন’’ বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে বিভিন্ন স্থরের ক্লাস পরিচালনার জন্য মাল্টিমিডিয়া ক্লাসের ডিজিটাল কন্টেন্ট তৈরি প্রতিযোগিতার আয়োজন করেন। গত ২ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিক্ষক বাতায়ন এর ৩১তম সভায় সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হিসাবে কুয়েট স্কুলের বাংলা বিভাগের শিক্ষক দেব প্রসাদ মন্ডলকে দেশব্যাপী শিক্ষক বাতায়নের ৯ লক্ষ শিক্ষকদের মধ্যে থেকে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা ঘোষনা করা হয়। ২০১৪ সাল থেকে চালু হওয়া এই প্রতিযোগিতায় তিনি খুলনায় ৩য় তম ব্যক্তি এর আগে দু’জন এ বিশেষ সম্মাননা অর্জন করে। দেব প্রসাদ মন্ডল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের নিরঞ্জন মন্ডলের একমাত্র পুত্র, তিনি খুলনার বিএল কলেজ থেকে বাংলায় অনার্স মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০১৫ সালে তিনি কুয়েট স্কুলের সহকারী শিক্ষক হিসাবে যোগদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।