ঢাকাThursday , 8 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সলিং রাস্তার উপর বাঁধ ; ভোগান্তিতে এলাকাবাসী

admin
August 8, 2019 9:42 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: রাস্তার দু’ধারে মাটির উচুঁ স্তূপ, বৃষ্টি হলেই জল-কাদায় একাকার হয়ে পড়ে। তার উপর রাস্তার দু’ধারের দেওয়া হয়েছে বাঁধ। শুষ্ক বা বর্ষা দুই মৌসুমেই চালকদের যানবাহন ঠেলেঠুলে চালাতে হয়। ইট-খোয়া উঠে রাস্তাটির বেহাল দশা। অহরহ ঘটছে দুর্ঘটনা।
এলাকাবাসীর ভাষ্য, তাঁরা ‘বন্দী’ জীবন যাপন করছেন। ভোগান্তির এ চিত্রটি কলারোয়া উপজেলার ব্রজবাক্স বাসষ্টান্ড-দামোদরকাটি সড়কের। এ সড়কের দামোদরকাটি গ্রামের জাবাজ সরদারের ছেলে মোমিন সরদারের বাড়ির পাশের অংশে কয়েকটি পরিবার তাদের বাড়ি যেন বৃষ্টির পানি প্রবেশ না করে সেজন্য বাঁধ দিয়েছেন। ফলে সামান্য বৃষ্টি হলেই এ রাস্তাটিতে পানি জমে যায়, বিপাকে পড়েন ৩ গ্রামের পথচারীরা। এলাকাবাসী জানান, চলতি বর্ষা মৌসুমের মাস পাঁচেক আগে প্রায় এক কিলোমিটার ব্যাপি এ রাস্তার স্থানে-স্থানে সলিং এর ইট ও খোয়া উঠে খানাখন্দ তৈরি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোন ফল পাওয়া যায়নি। মরণ ফাঁদে পরিণত হওয়া এ রাস্তায় নতুন করে দুর্ভোগ সৃষ্টি করেছে ওই বাঁধ। বাঁধের ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাটুজল জমে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। রোগী, বয়স্ক মানুষ, নারী ও শিশুরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। ভাঙাচোরা রাস্তার কারণে এ এলাকায় এখন অ্যাম্বুলেন্সসহ গুরুত্বপূর্ণ গাড়ি চলাচল করে না বলেও অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, ‘রাস্তাটি এখন এলাকাবাসীর যন্ত্রণা হয়ে দাড়িয়েছে। গ্রামের ভেতরে এ ধরনের একটি রাস্তায় মুষ্টিমেয় কিছু লোক বাঁধদিয়ে পানি ‘বন্দী’ করে রেখেছে যা সংস্কারহীন অবস্থায় দিনের পর দিন পড়ে রয়েছে, অথচ কারও কোনো মাথাব্যথা নেই। এ ব্যাপারে হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, বাঁধের ব্যাপারে মাত্র জেনেছি। আগামিকাল সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা নেব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।