ঢাকাThursday , 8 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বাসের টায়ার ব্লাস্ট হয়ে কলেজ ছাত্র গুরুতর আহত

admin
August 8, 2019 9:28 pm
Link Copied!

কলারোয়া, সাতক্ষীরা: কলারোয়ায় বাসের টায়ার ব্লাস্ট হয়ে শহিদুল ইসলাম নামে সরকারী কলেজের প্রথম বর্ষের এক ছাত্র গুরুতর আহত হয়েছে। আহত কলেজ ছাত্রের নাম শহিদুল ইসলাম। সে উপজেলার গনপতিপুর গ্রামের ভ্যান চালক ইউনুচ আলীর ছোট ছেলে। বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল ১০ টার দিকে আহত শহিদুল কলেজে যাওয়ার উদ্দেশ্য আহলে হাদিস মসজিদের নিকটে পৌঁছানো মাত্র একটি বাস খুলনা মেট্রো জ-১১০০৪৭ সাতক্ষীরা হতে যশোর অভিমুখে যাওয়ার সময় সামনের ডান চাকার টায়ার সজোরে বøাস্ট হয়। টায়ার থেকে রিং বের হয়ে দ্রæত গতির রিং শহিদুলের বাম পায়ে সজোরে আঘাত করে পার্শ্ববর্তী সোহেলের দোকানের গøাস ভেঙে দোকানে ঢুকে যায়। আহত শহিদুলের বাম পায়ের হাটুর উপরের হাড় ভেঙে গেছে। তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে কলারোয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম হাসান এবং সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সম্রাট শহিদুলকে দেখতে হাসপাতালে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।