ঢাকাWednesday , 7 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরের বেনাপোল সীমান্তে ৩২ পিস স্বর্ণেরবার উদ্ধার

admin
August 7, 2019 11:36 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩২ পিস স্বর্ণের বার (২.৮ কেজি ওজনের) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার সকাল সাড়ে ১১টার সময় বেনাপোল বাজারের দূর্গাপুর মোড় থেকে এ স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। তবে এসময় চোরাচালানী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র যশোর-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নায়েব সুবেদার আব্দুল মালেক এর নেতৃত্বে একটি টহল দল বেনাপোল বাজারের দূর্গাপুর মোড় থেকে একটি মোটরসাইকেলের পিছু ধাওয়া করে। এসময় চালক মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে মোটরসাইকেলটি তল্লাশি করে সাইলেন্সার পাইপের মধ্যে বিশেষ কায়দায় ফিটিং করা ৩২ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১,২৩,২০,০০০/-(এক কোটি তেইশ লক্ষ বিশ হাজার) টাকা বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।