আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবর রহমানের সহোদর ভাই রেজাউল করিম গাজীর (৪৭) দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে নওয়াপাড়া গ্রামের মৃত আতিয়ার রহমান গাজীর ছেলে রেজাউল করিম গাজী দক্ষিণ পাড়ায় তার মৎস্য ঘেরে যাচ্ছিলেন। এসময় বাড়ী সংলগ্ন সাতক্ষীরা-আশাশুনি সড়কে দ্রæত গতির একটি মোটরসাইকেল পিছন দিক থেকে তাকে প্রচন্ড জোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। এরপর মুমূর্ষু অবস্থায় অ্যাম্বুলেন্স যোগে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
বুধবার (৭ আগস্ট) বাদ জোহর নওয়াপাড়া আহলে হাদীছ জামে মসজিদ চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অত্যন্ত সদালাপী ও সমাজ সেবক মরহুমের জানাজায় শত শত মুসুল্লী অংশ গ্রহণ করেন।
এসময় তার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আহলে হাদীছ যুব সংঘের সভাপতি মাও. মুজাহিদুর রহমান, আশাশুনি আহলে হাদীছ আন্দোলনের সভাপতি অধ্যাপক হাবিবুল্লাহ বাহার, মসজিদের ইমাম প্রমুখ। জানাজা নামাজে ইমামতি করেন, জেলা জমঈয়তে আহলে হাদীছের সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ গযনফর।
নামাজে জানাজায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শহিদুল ইসলাম, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মরহুমের ভগ্নিপতি শামসুর রহমান, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, আ’লীগ নেতা অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, জলিল উদ্দিন ঢালী, ডা. গাউসুল হক, আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ কর্মকর্তা কেরামত হোসেন, মরহুমের ভাই আজিজুর রহমান, হাবিবুর রহমান, মাও. মুজিবুর রহমান, আব্দুল কুদ্দুছ, এনামুল হক, আশাশুনি প্রেসক্লাব ও সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে জি এম আল-ফারুক, সমীর রায়, এসকে হাসান, মাসুদুর রহমান, আকাশ হোসেন, গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, ফায়জুল কবির, শেখ আরাফাতসহ বিভিন্ন এলাকার বহু আলেম, হাজী, শিক্ষক, জন প্রতিনিধি, রাজরীতিবিদ এবং সর্বস্তরের মানুষ। মৃতকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
