নিজস্ব প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৮তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের হলরুমে অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবু’র সভাপতিত্বে ও প্রভাষক অলিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ইন্দ্রজিত কুমার মন্ডল, বিএম আবেনূর রহমান, শ.ম মমতাজুর রহমান, সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, নজরুল ইসলাম, তারক চন্দ্র সরকার, নিয়াজ কওছার তুহিন, আব্দুল ওহব, তৌহিদুর রহমান, নাজিমুদ্দীন আহম্মেদ, মোশাররফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম, শ্রীবাস রায়, প্রভাষক বিকাশ চন্দ্র মিস্ত্রী, মাসুদুর রহমান, আওছাফুর রহমান, ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ। বাংলাদেশের জাতীয় সংগীতের প্রবক্তা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণাঢ্য জীবন, তার কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক ও বিভিন্ন শিল্পকর্ম সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে বিএসএস (সম্মান) শিক্ষার্থী প্রিয়াঙ্কা আচার্য, সহকারী অধ্যাপক জয়শ্রী ঘোষ, অধ্যক্ষ জাফরুল আলম এবং কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন ও জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
