ঢাকাTuesday , 6 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেয়াড়া ইউনিয়ন পরিষদে ডেঙ্গুর বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

admin
August 6, 2019 10:39 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: জেলাব্যাপী ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ’র-পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান কর্মসূচী চলমান রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কলারোয়ার দেয়াড়া ইউনিয়ন পরিষদ সদস্যের অংশগ্রহণের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী পালিত হয়েছে। ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফের নেতৃত্বে-মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে এ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। ডেঙ্গুর বিরুদ্ধে সমন্বিত উদ্যোগে-জেলা-উপজেলা ও ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান’র শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল আইন প্রশাসন, সামাজিক সংগঠনসহ সাংবাদিক ও সচেতন ব্যক্তিবর্গের পাশাপাশি-উপজেলা দেয়াড়া ইউনিয়ন পরিষদের সচিব হাবিবুর রহমানের উপস্থিতিতে সদস্য রফিকুল ইসলাম মিলন,আব্দুল আলিম, আব্দুর রশিদ, তোজাম্মেল হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বর আকলিমা, মাহমুদা বেগমসহ সকল গ্রাম পুলিশ ও বাজার সংশ্লিষ্ট অনেকেরই সতঃস্বফুর্ত অংশ গ্রহণে ডেঙ্গু প্রতিরোধে পরিষদ চত্বরসহ বাজারের বিভিন্ন অপরিষ্কার স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া,পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফের নেতৃত্বে গত কয়েকদিনের ন্যয়-এ দিনেও এলাকার বিভিন্ন মসজিদ ও সকল শ্রেণি পেশার মানুষের মাঝে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতায় সচেতনতা বাড়ানো সংক্ষিপ্ত আলোচনা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।