আশাশুনি প্রতিনিধি : ‘ডেঙ্গুমুক্ত দেশ চাই, পরিচ্ছন্নতার বিকল্প নাই’ শ্লোগানকে সামনে রেখে আশাশুনি সদরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে জনসচেতনতা মূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষ্যে জনসচেতনতা মূলক একটি র্যালি কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি থেকে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর কমপ্লেক্সের সভাকক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডা. সউদ বিন খায়রুল আনামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা ডা. অরুণ কুমার ব্যাণার্জী। স্যানিটারি ইন্সপেক্টরের সহযোগী এইচ এ মোক্তারুজ্জামান স্বপনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, স্যানিটারি ইন্সপেক্টর জিএম গোলাম মোস্তফা, সিনি: স্টাফ নার্স স্বপ্না মন্ডল প্রমুখ। বক্তারা বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধে সকলকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সাথে সাথে ডেঙ্গু জ্বর সম্পর্কে অপপ্রচার না চালিয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ এবং মশার কামড় থেকে আত্মরক্ষায় মশারির ব্যবহারসহ যথাযথ ব্যবস্থা বজায় রাখতে সতর্ক করা হয়েছে। সোমবার দুপুরে বড়দল ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রণজিৎ কুমার মন্ডলের উদ্যোগে বড়দল বাজারে একই কর্মসূচি পালন করা হয়।
