ঢাকাTuesday , 6 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডেঙ্গু প্রতিরোধে কারাবন্দিদের সাথে আলোচনায় জেলা প্রশাসক

admin
August 6, 2019 10:50 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে কারাবন্দিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ আগস্ট) বিকেল ৫ টায় সাতক্ষীরা জেলা কারাগারে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা কারাগার’র যৌথ উদ্যোগে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: শেখ আবু শাহীন, প্রধান নির্বাহী কর্মকর্তা ছাদেকুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: হোসেন শওকত। আলোচনা সভা শেষে কারাবন্দিদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।