আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৫টায় চাপড়া হাইস্কুলের সামনে প্রধান সড়কে চাপড়া গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক আবুল বাশার সরদার, এমাদুল ইসলাম, রেজাউল ইসলাম, আফজাল হোসেন, এমদাদুল সরদার, আজহারুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, গত ২ আগস্ট সকাল দশটার দিকে স্থানীয় নিউস্টার ক্লাবের সদস্যরা চাপড়া পূর্বপাড়ার জনৈক রহিম সরদারের বাড়ি থেকে আশাশুনি গ্রামের আঙ্গুর সরদারের ছেলে ইব্রাহিমকে আপত্তিকর অবস্থায় আটক করে। এসময় রহিম তার বাড়িতে ছিল না। এরপর ক্লাবের কর্মকর্তারা রহিমের ভাইকে ঘটনা সম্পর্কে জানিয়ে তাদের শালিনতার সাথে থাকতে বলেন এবং ইব্রাহিমকে আশাশুনি উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালি মো. সামছুল আলমের জিম্মায় হস্তাšত্মর করেন। রহিম বাড়িতে ফিরে তার মেয়েকে নিয়ে অজ্ঞাত কারণে আশাশুনি হাসপাতালে ভর্তি হয়। পরদিন রহিম ক্লাবের ছেলেদের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করে। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
