ঢাকাMonday , 5 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন

admin
August 5, 2019 11:19 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল এর নির্দেশক্রমে জেলা ব্যাপী প্রতিদিন ১ ঘণ্টা ডেঙ্গু প্রতিরোধ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের ধারাবাহিকতায় শ্যামনগরে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বেলা ১১ টায় স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর সদর ইউনিট এ কর্মসূচী পালন করে। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় শ্যামনগর সদরে অবস্থিত জোবেদা সোহরাব মডেল একাডেমীতে ডেঙ্গু সচেতনতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে জেলা প্রশাসকের প্রেরিত লিফলেট বিতরণ করা হয় এবং ছাত্র ছাত্রী শিক্ষকদের সচেতন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী বৃন্দ, বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, সিডিও উপজেলা ইউনিটের সদস্য সচিব আব্দুল আলিম, সদর ইউনিট সভাপতি হাবিবুর রহমান, সরকারি মহসিন কলেজ ইউনিটের সভাপতি হাফিজুর রহমান, পদ্মপুকুর ইউনিট সভাপতি মহসিন, সদর ইউনিট সাধারণ সম্পাদক শরিফ, সরকারি মহসিন কলেজ ইউনিট সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন, নাসিম আলি, শাহিন, আরিফ, মুকুল হোসেন সহ বিভিন্ন ইউনিটের সদস্য বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।