ঢাকাMonday , 5 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজান নগরে মাছ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা

admin
August 5, 2019 11:21 pm
Link Copied!

রমজান নগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের টেংরাখালীতে মৎস্য ঘেরে মাছ চুরি করার সময় ঘের মালিকদের হাতে আটক হয়েছে সুরমান নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, টেংরাখালী এলাকায় মো. হান্নান, মো. মুজিবর কাগুচী, মো. শাহিদুজ্জামান লিয়নসহ ১৫/২০ জন মৎস্য ঘের পরিচালনা করে আসছিল। প্রায় প্রতি রাতে চোরেরা ঘেরের আটল ঝেড়ে মাছ চুরি করত। সোমবার রাতে ঘের মালিকরা বিষয়টি বুঝতে পেরে সুরমানকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৭ কেজি বাগদা, ০৬ কেজি হরিনা, ০৩ কেজি চেমনে চিংড়ী উদ্ধার করা হয়। পরবর্তীতে সুরমানকে স্থানীয় ইউ,পি সদস্য আব্দুল হামিদ লাল্টুর নিকট হস্তান্তর করা হয়। এ বিষয়ে ঘের মালিকগণ চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।