ঢাকাMonday , 5 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপজেলায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালনে প্রস্তুতি সভা

admin
August 5, 2019 11:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদের আয়োজনে ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় দেবহাটা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, দেবহাটা উপজেলা আওয়ামী লিগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেট, শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মলি¬ক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আসাদুল ইসলাম, বিআরডিবি’র চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ। সভায় আগামী ১৫ই আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিত, শোক র‌্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও ১৫ই আগস্ট সম্পর্কে রচনা প্রতিযোগীতা, দোয়া ও মিলাদ অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।