ঢাকাMonday , 5 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বসতভিটা দখল চেষ্টার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন

admin
August 5, 2019 11:33 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: দেবহাটায় বসতভিটা দখল করার চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে ফাসানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলার চক মোহাম্মাদালীপুর গ্রামের মৃত আব্দুল আজিজ খানের পুত্র আমিরুল ইসলাম। সোমবার বিকাল ৩টায় দেবহাটা প্রেসক্লাবে লিখিত বক্তব্যে তিনি বলেন, তিনি এলাকার সকল মানুষের সাথে সুসম্পর্ক রেখে শান্তিপূর্নভাবে বসবাস করে আসছেন। তার বড় ভাই সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির সাবেক মনোনয়ন প্রত্যাশী গোলাম রসুল সুমনের নেতৃত্বে তার পৈতৃক সম্পত্তি দীর্ঘ দিন জোরপূর্বক দখলে নিতে নানারকম সন্ত্রাসী হামলা ও ষড়যন্ত্র করে আসছে। তার বড় ভাই বিএনপি নেতা গোলাম রসুল সুমন প্রভাবশালী হওয়ায় গায়ের জোরে তার ভাগের সম্পত্তি নিজের দখলে নিতে বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে। পৈতৃক সম্পত্তিগুলো দখলে নিতে ২০১৮ সালে গোলাম রসুল সুমন বাদী হয়ে সাতক্ষীরা জেলা যুগ্ম জর্জ আদালতে আমাকে আসামি করে একটি দেওয়ানি মামলা দায়ের করে। মামলা নং-৯০/১৮। যে মামলাটি এখনও বিচারাধীন। তার বড় ভাই বিভিন্ন সময় বাড়িতে এসে তাকেসহ আমার পরিবারের অন্য সদস্যদেরকে খুন-জখমসহ জমি দখল এবং বাড়ির উঠানে রাখা গোলা ভর্তি ধানসহ আগুনে পুড়িয়ে দেবে বলে বিভিন্ন হুমকি দিলে তিনি তার পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি নং-৪৫০, তাং- ১৩/০৭/২০১৯ ইং। গত ১৫ জুলাই ১৯ তারিখ সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে চক মোহাম্মাদারীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের পুত্র গোলাম রসুল সুমন (৫৮), তার পুত্র নাজিম উদ্দীন নয়ন (৩২), কাজিমহল¬া গ্রামের মৃত হামিদুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম কাজল (৪০), একই গ্রামের খোরশেদ আলীর জামাই শোকর আলী (৪২), আবুল কাশেমের পুত্র মোকছেদুর রহমান বাবু (৪৩) লাঠি, হাতুড়ি, শাবল সহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে প্রবেশ করতে না পেরে বাড়ির পুকুরের পাকা সিড়িঁ ও বসার জায়গা ভাংচুর করে। এবিষয়ে তার পুত্র বোরহান উদ্দীন বাদী হয়ে গত ১৫ জুলাই ১৯ তারিখে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এতেও ক্ষ্যান্ত না হয়ে পর সম্পদ লোভী তার বড় ভাই গোলাম রসুল সুমন নতুন কৌশল অবলম্বন করে সরকারী কবরস্থানের নাম ভাঙিয়ে গত শুক্রবার ০২ আগস্ট ১৯ তারিখে জুম্মার নামাজের পর তার নামিয় চক মাহমুদালীপুর মৌজার ১০৫ নং খতিয়ানের ৪৫২, ৪৫৩ ও ৪৫৪ নং দাগের মধ্যে মোট ২ একর ৪৩ শতক জমির মধ্যে আমার ৮১ শতক বসতভিটার মধ্যে ১৪ শতক জমি জোরপূর্বক দখলে নিতে খোরশেদ আলীর জামাই শোকর আলী (৪২), মৃত হামিদুর রহমানের পুত্র জাহাঙ্গীর আমল কাজল (৪০), আবুল কাশেমের পুত্র মোকছেদুর রহমান বাবু (৪৩) সহ কতিপয় সন্ত্রাসী দিয়ে সরকারী কবরস্থানের সাইন বোর্ড বসানোর চেষ্টা করে। এসময় তিনি ও তার ছেলে সংবাদ পেয়ে সেখানে যেয়ে তাদেরকে বাধা দিলে তারা তাদেরকে মারধর করে। আমিরুল বলেন, এ ঘটনাটিকে কেন্দ্র করে তারা মিথ্যা বানোয়াট ভাবে নিজেরা কু-মতলবে হাসপাতালে ভর্তি হয়ে তাদের নামে মিথ্যা মামলা দেয়ায় অপচেষ্টা চালাচ্ছে। বর্তমানে বিএনপি নেতা গোলাম রসুল সুমন ও তার সাঙ্গ-পাঙ্গদের ভয়ে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে তিনি জানান। তিনি উক্ত সন্ত্রাসীদের মিথ্যা মামলা, হামলা হুমকি দেওয়ার ঘটনায় সঠিক বিচারের জন্য প্রশাসন সহ সংশি¬ষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।