দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করা সাজিয়া আফরীন ও উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদারকে দেবহাটা উপজেলা এলজিইডির ঠিকাদার কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার ১১টায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীকে এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ মারুফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক লাভলু, সহ-সভাপতি শেখ মোনামেয় হোসেন, সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম বাপ্পা, কোষাধ্যক্ষ আবুল কালাম, সদস্য আবুল কাশেম, রুহুল আমিন প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
