ঢাকাSunday , 4 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সম্পাদক ফারিব গুলিবিদ্ধ, আটক চার

admin
August 4, 2019 2:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ॥ সাতক্ষীরা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমীর হোসেন ফারিব (১৯) ছাত্র গুলিতে আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে  চারজনকে আটক করেছে। শনিবার (৩ আগষ্ট) রাত ১০ টার দিকে সদর উপজেলার মাছখোলা শিবতলা নামক স্থানে এই ঘটনা ঘটে। আহত ফারিব সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আজমীর হোসেন ফারিব সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের ছেলে। গুলিবিদ্ধ ফারিবের পিতা শাহাদাৎ হোসেন জানান, সদর উপজেলার শিবতলার একটি মেসে শিবিরের গোপন বৈঠক হচ্ছে এমন গোপন খবর পেয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিক হোসেন সাদিকের নেতৃত্বে ফারিবসহ কয়েকজন নেতা-কর্মী সেখানে পৌঁছায়। এসময় ওই মেস থেকে শিবিরের ছেলেরা ইট পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে তারা গুলি ছুঁড়লে ফারিব বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তিনি আরো জানান, শিবিরের ছোড়া ইটের আঘাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদিক আহত হয়েছে। তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এঘটনায় শিবিরের চারজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।