ঢাকাSunday , 4 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৬

admin
August 4, 2019 10:15 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর নওয়াপাড়া নামকস্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। রোববার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের আহসান উল্লাহ, কাকবাসিয়া গ্রামের ব্রজেন, রফিকুল, আমিন উদ্দিন, হোসেনপুরের ভুপাল ও কলারোয়ার তুলশিডাঙ্গা গ্রামের আলফাজ। প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে একটি মাছবাহী ট্রাক খুলনায় যাওয়ার পথে মির্জাপুর নওয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক আরোহী মাছ ব্যবসায়ীরা আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের সবধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।