ঢাকাSunday , 4 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা প্রেসক্লাবের আরও একটি কমিটি গঠন

admin
August 4, 2019 10:05 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা প্রেসক্লাবের নতুন একটি কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটির দাবি দীর্ঘদিন দেবহাটা প্রেসক্লাবের কর্মকান্ড সচল না থাকায় প্রেসক্লাবের কর্মকান্ড গতিশীল ও সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে উপজেলায় কর্মরত কয়েকজন সাংবাদিকদের সম্মতিক্রমে সুজন ঘোষকে সভাপতি, দৈনিক দক্ষিণের মশালের ওমর ফারুক মুকুলকে সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের চিত্রের সজল ইসলামকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি ওয়ারেছীন কবির (দৈনিক আমার একুশ), সহ-সভাপতি দিপঙ্কর বিশ্বাস (দৈনিক পত্রদূত), সহ-সভাপতি আবীর হোসেন লিয়ন ( দ্যা ডেইলি পিপলস টাইম), যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি (দৈনিক সাতনদী), কোষাধ্যক্ষ সন্ন্যাসী মন্ডল (দৈনিক আমার খুলনা), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম বাদল (দৈনিক যুগের বার্তা), প্রচার সম্পাদক রফিকুল ইসলাম (দৈনিক গ্রামের কাগজ), দপ্তর সম্পাদক আনিছুর রহমান (দৈনিক কালের চিত্র), তথ্য বিষয়ক সম্পাদক এস এম মজনুর রহমান (দৈনিক মুক্ত স্বাধীন) সমাজ কল্যাণ সম্পাদক ডা. আমিরুল ইসলাম (দৈনিক মাতৃভুমির খবর) কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম বাবু (কলকাতা টিভি), কার্যনির্বাহী সদস্য আক্তার হোসেন (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম (দক্ষীণার দূত) কার্যনির্বাহী সদস্য শাহাদাৎ হোসেন (টাইমস অফ সাতক্ষীরা) কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম (সাতক্ষীরা বার্তা) কার্যনির্বাহী সদস্য মাহামুদুল হাসান দৈনিক কাফেলা) মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপজেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, প্রেসক্লাবের অবকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করবে বলে উক্ত সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদিও বর্তমানে দেবহাটা প্রেসক্লাবে সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক আর কে বাপ্পার নেতৃত্বে একটি কমিটি পূর্ণাঙ্গ কমিটি রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।