ঢাকাSunday , 4 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে বিজিবি’র অভিযানে ভারতীয় মদ ও যৌন উত্তেজক ট্যাবলেট আটক

admin
August 4, 2019 10:13 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের খানজিয়া সীমান্তে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৮ বোতল ভারতীয় মদ ও বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট আটক করেছে। তবে চোরাচালান চক্রের কাউকে আটক করেত পারেনি বিজিবি। নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন খানজিয়া কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইব্রাহিম মিঞা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তার নেতৃত্বে বিজিবি সদস্যদের টহল দল খানজিয়া খানজিয়া সীমান্তের বেলতলা নামক স্থানে চোরাকারবারদের অবস্থান শনাক্ত করে অভিযান চালান। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত চোরাচালানীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৮ বোতল ভারতীয় মদ ও প্রায় ২ হাজার পিচ যৌন উত্তেজক (ভায়াগ্রা ও অ্যানাগ্রা) ট্যাবলেট উদ্ধার হয়েছে যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৭৫ হাজার টাকা। উদ্ধারকৃত মাদক ও ট্যাবলেট সাতক্ষীরায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।