ঢাকাSaturday , 3 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা

admin
August 3, 2019 11:39 pm
Link Copied!

কুলিয়া(দেবহাটা) প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় কুলিয়া ইউনিয়ন আওয়ামী লিগের আয়োজনে অফিস সংলগ্ন মৎস্য শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কুলিয়া ইউনিয়ন আওয়ামী লিগের সভাপতি রুহুল কুদ্দুসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিধান বর্মনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লিগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. স.ম গোলাম মোস্তফা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লিগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, শ্রম সম্পাদক হাফিজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সামছুদ্দোহা, সহ-দপ্তর সম্পাদক আবু সাঈদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লিগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লিগের যুগ্ম-সাধারণ সম্পাদক পিন্টু হালদার, কোষাধ্যক্ষ আরিফুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক শরীফ, প্রচার সম্পাদক আহমেদ শফি, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি পরান সরকার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ। এসময় ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, স্বাধীনতা প্রজন্মলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।