নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগস্ট) বিকেলে ডিএমসি ক্লাবের আয়োজনে টুর্নামেন্টের এ খেলায় পারুলগাছা প্রগতি সংঘ ফুটবল একাদশকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে রতনপুর ফুটবল একাদশ। প্রচুর সংখ্যক ক্রীড়ামোদী দর্শকের উপস্থিতিতে খেলা পরিচালনা করেন সেলিম হোসেন এবং সহকারী হিসেবে ছিলেন সৈয়দ মোমেনুর রহমান ও সোহাগ। আগামী ৫ আগস্ট সোমবার টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলায় কদমতলা রফিক এন্টারপ্রাইজ ও শ্যামনগরের চালিতা ঘাটা ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হবে। এর আগে দু’টি খেলায় শ্যামনগর ফুটবল একাদশ ও শ্রীকলা ফুটবল একাদশ জয়লাভ করে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
