নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতনতার লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলীর সার্বিক তত্ত¡াবধানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ছাড়াও ভদ্রখালী স্টেডিয়াম ক্লাবের সহ-সভাপতি নূর ইসলাম বাবু, শিক্ষক হাফিজুর রহমান মুকুল, রনজিৎ, রবিউল ইসলাম খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন। ইতোমধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী শিক্ষকবৃন্দের সমন্বয়ে কয়েকটি টিম ভদ্রখালী ও পাশ্ববর্তী এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করছেন বলে জানা গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
