ঢাকাSaturday , 3 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া বোয়ালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

admin
August 3, 2019 11:03 pm
Link Copied!

ঝাউডাঙ্গা প্রতিনিধি: কলারোয়া উপজেলার মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের বাস্তবায়নে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছ। শনিবার (৩ আগস্ট) সকাল ১১ টায় ৫ নং কেঁড়াগাছী ইউনিয়ান পরিষদ থেকে র‌্যালি শুরু হয়ে বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সামনে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়। মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানের পরিচালক আব্দুস সালামের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন ৫ নং কেঁড়াগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আফজাল হোসেন ( হাবিল) বিশেষ অতিথি ছিলেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ প্রিন্সিপাল ফারুক হোসেন, বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুর রহমান । প্রভাষক শাহিনুর রহমান ম্যানেজার জাহাঙ্গীর মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান ফিল্ড অর্গনাজার জিয়ারুল ইসলাম প্রমুখ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের ও বোয়ালিয়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী কর্মচারী বৃন্দ, আলোচনা শেষে ছাত্র ছাত্রীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।