ঢাকাFriday , 2 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাণী এমপি রবি

admin
August 2, 2019 6:37 pm
Link Copied!

দৈনিক ‘সুপ্রভাত সাতক্ষীরা’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সাতক্ষীরায় বেশ কয়েকটি দৈনিক পত্রিকা রয়েছে তার মধ্যে ‘সুপ্রভাত সাতক্ষীরা’ গত বছর থেকে প্রকাশিত হচ্ছে। পত্রিকাটি বের হওয়ার পর থেকে অল্প সময়ে পাঠক মহলে যথেষ্ট সুনাম অর্জন করেছে। আশা করি আগামীতে এই পত্রিকাটি আরও ভালো করবে।
আমি আশা করছি সুপ্রভাত সেই সংবাদটি পরিবেশন করবে যে সংবাদের মাধ্যমে এলাকা ও এলাকার প্রত্যেকটি মানুষ দারুণভাবে উপকৃত হবে সাদাকে সাদা ও কালকে কাল বলার প্রত্যয় নিয়ে পত্রিকাটি এগিয়ে যাক। কারণ আমি জানি যে অনেক সাংবাদিক আছেন যাদের লেখনীর মধ্য দিয়ে দেশের মূল কথাটি বেরিয়ে আসে। তখন দেশও জাগ্রত হয়, মানুষও সচেতন হতে পারে। িএ এলাকার কোন জিনিসটা তুলে ধরলে এলাকা বাসি উপকৃত হবে এমন সংবাদ প্রকাশের মধ্য দিয়ে অন্তত জেলার মানুষ জানুক দেশের মানুষ জানুক। আমাদের অনেক কাজ অসমাপ্ত রয়েছে যেগুলো আমাদের করতে হবে এবং আমরা সার্বক্ষণিক কাজ করার চেষ্টা করি। আল্লাহপাক আমাদের জনপ্রতিনিধি হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা যখন কথা বলি আমাদের সাথে সাথে যদি পত্রিকাও আমাদেরকে সহযোগিতা করে তবে সবার পক্ষে ভালো হয়। আমি সুপ্রভাত সাতক্ষীরার সার্বিক মঙ্গল কামনা করছি, পত্রিকার সাথে যারা জড়িত তাদের সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।