ঢাকাFriday , 2 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দীর্ঘদিনের পৈতৃক সম্পত্তির বিরোধ সমাধান করে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি রবি

admin
August 2, 2019 10:31 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় হিন্দু পরিবারের দুই সহোদরের পারিবারিক পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ যা গ্রাম্য সালিশ ও ইউনিয়নের গ্রাম আদালতে মীমাংসা না হওয়ায় থানা ও আদালতে গড়ায়। অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে উভয়পক্ষ ও ইউপি চেয়ারম্যান, এলাকা বাসী এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দীর্ঘদিনের সেই বিরোধের সমাধান করে সম্প্রীতির মাধ্যমে শান্তি ফিরিয়ে এনে দৃষ্টান্ত স্থাপন করলেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি শুক্রবার (০২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সদরের আগরদাঁড়ি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের বাবুলিয়া সাহাপাড়া কালিতলায় যান উভয় পক্ষ এবং এলাকা বাসীর বক্তব্য শোনেন এবং সমাধান করে সকলকে তাক লাগিয়ে দেন। এসময় এমপি রবি বলেন, আমার নির্বাচনি এলাকার মানুষের মাঝে সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সে লক্ষ্যে আমি সরেজমিনে এসে দীর্ঘদিনের বিরোধের সমাধান করেছি।’ এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহŸায়ক মো. আব্দুল মান্নান, জেলা বঙ্গবন্ধু পরিষদেও সভাপতি মকসুমুল হাকিম, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক তাপস কুমার আচার্য, মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, পলাশ মাস্টার প্রমুখ।
এ ব্যাপারে আগরদাঁড়ি ইউনিয়নের ০৯ ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি শামছুর রহমান বলেন, ২০১৭ সালের আগে থেকে স্বর্গীয় সুবল সাহার বড় ছেলে স্বপন কুমার সাহা ও ছোট ভাই তপন কুমার সাহার সাথে পারিবারিক পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। কোন বিচার ও কারও সিদ্ধান্ত না মানায় যা গ্রাম্য সালিশ ও ইউনিয়নে গ্রাম আদালতে গড়ায় বিরোধ। সেখানে মীমাংসা না হওয়ায় মামলা হয় সদর থানায় ও আদালতে। গ্রাম্য সালিশের বিচার না মেনে বড় ভাই স্বপন কুমার সাহা ও তার বউদি পূর্ণিমা রাণী সাহা ছোট ভাই তপন কুমার সাহার নামে ৪টি মিথ্যা মামলা দায়ের করে এবং সেই মামলায় অহেতুকভাবে ইউপি সদস্য শামছুর রহমানসহ আরো ৫ জনের নামে সাতক্ষীরা আদালতে সিআরপি ৭৮/১৮. জিআর ৫০৯/১৭ ও সর্বশেষ ৩৫৮/১৯ সহ মোট ৪টি মামলা করে সংখ্যালঘু পরিচয়ে মামলা দিয়ে নিরীহ মানুষদের হয়রানি করে আসছে ঐ স্বপন কুমার সাহা ও স্ত্রী পূর্ণিমা রাণী সাহা। তাদের অত্যাচারে অতিষ্ঠ নিরীহ এলাকা বাসী। দীর্ঘদিন পর বিরোধের সমাধান হওয়ায় এলাকায় শান্তির সুবাতাস বাইছে। আইন আদালত যে বিরোধ মেটাতে পারিনি সেই সমস্যার সমাধান করে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি রবি। এসময় দলীয় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুক্তিযোদ্ধা ও এলাকা বাসী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।