ঢাকাThursday , 1 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সদরে ডেঙ্গু ও গুজব প্রতিরোধে ব্রহ্মরাজপুর ইউপিতে র‌্যালি, আলোচনা সভা ও লিফলেট বিতরণ

admin
August 1, 2019 10:49 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ডেঙ্গু প্রতিরোধে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে র‌্যালি, আলোচনাসভা ও সচেতনতামূলক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জরুরী আলোচনাসভায় সভাপতিত্ব করেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম। আলোচনাসভা শেষে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রহ্মরাজপুর বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বর সাংবাদিক এস এম রেজাউল ইসলাম, ওয়ার্ড মেম্বর নুর ইসলাম মগরেব, কামরুল ইসলাম, রেজাউল করিম মিঠু, কুরবান আলী, রেজাউল করিম মঙ্গল, মোস্তাফিজুর রহমান ময়না, মর্জিনা খাতুন, ভৈরবী বিশ্বাস, কালিদাশ রায়সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, ইউপি সচিব আমিনুল ইসলাম।
আলোচনা সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি মহল কর্তৃক ছড়ানো ছেলেধরা গুজবের তীব্র সমালোচনা করে ওই গুজবে কান না দিয়ে সচেতন থাকার আহŸান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।