ঢাকাThursday , 1 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে এডিস মশা নিধনে র‌্যালি

admin
August 1, 2019 11:10 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি . ওয়ার্ল্ড ভিশনের নবযাত্রা প্রকল্পের সহযোগীতায় শ্যামনগর উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে এডিস মশা নিধন কার্যক্রম উপলক্ষে শ্যামনগরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সকাল সাড়ে ১০ টায় প্রধান অতিথি সংসদ সদস্য এডিস মশা নিধন কার্যক্রমে সকলকে উদ্ধুদ্ধ করার জন্য নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ড্রেন গুলিতে মশা নিধনে ফোঁকার মেশিন চালান। এরপর সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের নেতৃত্বে এক বিশাল র‌্যালি উপজেলা চত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজজামান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা অজয় কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবীর, সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এ র‌্যালিতে অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।