ঢাকাThursday , 1 August 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গোলাম বারী ও আবুল হোসেনের সংবাদ সম্মেলন : জাল কাগজ দিয়ে জমি দখল করাতে চায় ইউনুস

admin
August 1, 2019 11:53 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শিশুদের শিক্ষিত করার ব্রত নিয়ে মাদ্রাসা তৈরি করে সুনাম কুড়িয়েছেন মাও. রবিউল ইসলাম। কিন্তু ইউনুস আলি জাল কাগজ বানিয়ে আবুল হাসানের রেকর্ডীয় সম্পত্তি দখলের পায়তারা শুরু করেছেন। এর জের ধরে ইউনুস আতিয়ার নামক এক ব্যক্তিকে কাজে লাগিয়ে ওই জাল কাগজের বুনিয়াদে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হন। অথচ ৪৪নং জগন্নাথপুর মৌজা, এসএ খতিয়ান ৭৩০, দাগ নং ৩৩৯৩, জমির পরিমান ০৯ শতক যার হাল দাগ ৪১৩১, এসএ রেকর্ডিও মালিকদের ওয়ারেশগণ বিক্রয় করে। উক্ত দলিলের গ্রহীতা ৮৪৮০ নং দলিলের মাধ্যমে বিক্রয় করে। উক্ত গ্রহীতা ১০৮৪৯ নং দলিলে বিক্রয় করে। উক্ত গ্রহীতা ৫৪৯০ নং দলিল মুলে এই জমির বর্তমান মালিক পরানদহা এলাকার আতর আলী দালালের পুত্র আবুল হাসান স্বনামে উপজেলা ভূমি অফিস হতে মিউটেশন করেছেন। এখন তিনি খাজনা দিয়ে দখলকার আছেন। ইতিমধ্যে টাকার প্রয়োজন পড়ায় উক্ত জমি বিক্রয় করতে চাইলে পরানদহা দারুল উলুম ইয়াতিমখানা কমিটি তা কিনতে আগ্রহী হয়। অথচ ইউনুছ ও তার পুত্র পলাশ ওই জমি আতিয়ার রহমানকে দখল করায়ে দেওয়ার চেষ্টা করছে। বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে এ কথা বলেন সাতক্ষীরার নিলিখালি গ্রামের গোলাম বারী ও পরানদহা গ্রামের আবুল হাসান।
ইউনুস জাল কাগজপত্র সংগ্রহ করেছে। সোনারডাঙ্গা গ্রামের সাবেক মেম্বর ভূবেন্দ্রনাথ সরকারের দলিল রেকর্ডীয় ভোগ দখলীয় সম্পত্তি জবর দখল করায় আদালতে বিচারাধীন আছে। গত ২৮ জুলাই আদালতের আদেশ ১৪৫ ধারা অমান্যকারী আতিয়ার সংবাদ সম্মেলন করে উক্ত ব্যক্তির নামে কুৎসা রটনা করেছে। তাতে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী সহ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি প্রতিষ্ঠান সেক্রেটারি মো. গোলাম বারী ও উক্ত জমির মালিক আবুল হাসান এই সংবাদের তীব্র প্রতিবাদ জানাই ও সর্ব সাধারণের বিভ্রান্ত না হওয়ার আহবান জানাই। আমরা এ ধরণের মিথ্যা জালিয়াতির সাথে জড়িত ইউনুসের শাস্তি দাবি করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।