কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া পৌরসভার আয়োজনে ‘নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে। এ উপলক্ষে বুধবার (০১ আগস্ট ১৯) সকালে পৌরসভা প্রাঙ্গণ হতে ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুলের নেতৃত্বে পৌর সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে সকলের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের মধ্যদিয়ে র্যালীটি আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়েছে। অনুষ্ঠানে পৌর কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিল্পব, পৌরসভার কাউন্সিলার ও কর্মকর্তা কর্মচারী, ন্যাশনাল সার্ভিসের এরশাদ আলী, বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
