জি.এম আজিজুল ইসলাম, ফিংড়ী : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়ীয়ায় এন.আই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশন ও ইসলামিয়া লাইব্রেরির ফ্রি মেডিকেল ক্যাম্প ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম শেখ আফজাল হোসেন মারুফ এর ঐকান্তিক প্রচেষ্টায় শিমুলবাড়ীয়া গ্রামে প্রতিষ্ঠিত এন.আই (নজরুল ইসলাম) যুব ফাউন্ডেশন ও এন.আই ইসলামীয়া লাইব্রেরির উদ্দ্যোগে শুক্রবার সকাল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। একই দিন বিকাল ৪ টায় এন.আই যুব ফাউন্ডেশন ও এন.আই ইসলামীয়া লাইব্রেরির আয়োজনে ফিংড়ী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনআই যুব ফাউন্ডেশন ও এনআই ইসলামীয়া লাইব্রেরির সার্বিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে আওয়ামীলীগের নেতাকর্মী, সমাজসেবক, সুধিজন,ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ব্যাপক জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠানটি শেষ হবে বলে আশা করছে আয়োজক কর্তৃপক্ষ।
