ঢাকাTuesday , 30 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ঋণের যন্ত্রণায় ব্যবসায়ীর আত্মহত্যা

admin
July 30, 2019 12:02 am
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নকিপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী ভরত কুমার পাল আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা সদর ইউনিয়নে নকিপুর (হরিতলা) গ্রামে নিজ বাসায় ঘরের আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। ভরত ওই গ্রামে মৃত নিতাই পালের ছেলে।
নিহতের ভাই অরুন পাল জানান, স্থানীয় বে-সরকরী উন্নয়ন সংস্থা গণমুখী ও আশা সহ বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিল ভরত। হঠাৎ ব্যবসায়ে লোকসান হওয়ায় সে হতাশাগস্ত হয়ে পড়ে। এক পর্যায়ে ঋণের যন্ত্রণায় দিশেহারা হয়ে সে গতকাল ভোরে সবার অজান্তে গলায় রশি পেঁচিয়ে গুরুতর আহত হয়। দ্রæত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার নাসিম তাকে মৃত ঘোষণা করে। শ্যামনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান মোল্যা সত্যতা নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।