ঢাকাTuesday , 30 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
July 30, 2019 11:44 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে মিডা বিজ্ঞান ক্লাবের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার সাইফুল ইসলাম। ‘বিজ্ঞান প্রযুক্তি উন্নয়নের ভিত্তি’ এই শ্লোগানকে সামনে রেখে বিজ্ঞান নির্ভর কৃষি উন্নয়নের একমাত্র অবলম্বন শীর্ষক এ প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, সাংবাদিক হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মিডা বিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাশ।
প্রতিযোগিতায় শ্রেয়া সরকারের নেতৃত্বে বিতর্কের পক্ষে অংশগ্রহণ করেন দশম শ্রেণির আফরিনা সুলতানা, রুহিনা ফেরদাউস, সুমাইয়া পারভিন এবং শারমিন সুলতানার নেতৃত্বে বিপক্ষে অংশগ্রহণ করেন নবম শ্রেণির মাসুম, নিশাত ও নিশাত তামান্না। প্রতিযোগিতায় দশম শ্রেণির শিক্ষার্থীরা বিজয়ী এবং শ্রেষ্ঠ দলনেতা নির্বাচিত হয় বিপক্ষ গ্রæপের শারমিন সুলতানা।
বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন, আব্দুল গফফার ও ইলিয়াছ হোসেন। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক রোকনুজ্জামান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।