ঢাকাTuesday , 30 July 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

admin
July 30, 2019 11:42 pm
Link Copied!

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় দুর্নীতি প্রতিরোধ,তরুন প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতি বিরুদ্ধে ছাত্রদের মাঝে গণচেতনা গড়ে তোলার লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে ।গত কাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার দেয়াড়া হাইস্কুলের হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে এই প্রতিযোগিতা ও বিতরণ অনুষ্ঠিত হয়। স্কুলের সকল শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে এই বছর থেকে বাংলাদেশ দুর্নীতি কমিশনের সহযোগিতায় উপজেলার প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠিত হবে।তারই অংশ হিসেবে স্কুলের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।রচনা প্রতিযোগিতার মূল বিষয় ছিল ”দুর্নীতির কুফল”। বিতর্ক প্রতিযোগিতার মূল বাল্য বিবাহ প্রতিরোধে-জনসচেতনা মুলক আলোচনা,দুর্নীতি প্রতিরোধের উপায়” এবং সততা সংঘের পুনর্গঠনের উপর গানের প্রতিযোগিতা করা হয়। স্কুলের সকল শিক্ষার্থীরা এ প্রতিযোগিতা অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী হাতে পুরস্কার দেন।এসময় পুরস্কার বিতরণ করেন হাই-স্কুলের প্রধান শিক্ষক দেবেন্দ্রনাথ দাস,স্কুল পরিচালনা কমিটির সদস্য রবিউল ইসলাম ও রইজ-উদ্দীন,স্কুলের সকল শিক্ষক মন্ডলী ও ছাত্রবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।